|
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
সুনামগঞ্জের ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরদূর্লভপুর গ্রামে।
নিহত চাচি হানিফা বেগম (৫০) একই গ্রামের লাল মিয়ার স্ত্রী।
এ ঘটনার পর মৃত আব্দুল হান্নানের ছেলে ও লাল মিয়ার ভাতিজা জামাল উদ্দিন (৪০)সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টায় চরদূর্লভপুর গ্রামের বাসিন্দা লাল মিয়া স্থানীয় একটি হাওরে নিজের পরনের সার্ট খুলে রেখে পানি সেচে মাছ ধরতে যান। কিছু সময় পর লাল মিয়ার ভাতিজা জামাল উদ্দিনও ওই হাওরে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে চাচা লাল মিয়া হাওরের উপরে উঠে বাড়িতে এসে দেখেন তার সার্টের পকেটে রাখা ৬শ’ টাকা নেই। টাকা না পেয়ে চাচা ভাতিজাকে দায়ী করেন। এনিয়ে বাড়িতে চাচা-ভাতিজা দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়।
একই বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় চাচী হানিফা বেগমের সাথে ঝগড়ায় লিপ্ত হন ভাতিজা জামাল উদ্দিন। এক পর্যায়ে চাচি হানিফা ভাতিজাকে গালমন্দ করলে উত্তেজিত ভাতিজা ছুলফি দিয়ে চাচির বুকে আঘাত করলে চাচি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত চাচিকে প্রতিবেশী লোকজন দ্রুত কৈতক সরকারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পর দুপুর দেড়টায় কর্তব্যরত চিকিৎসক হানিফা বেগমকে মৃত ঘোষণা করেন।
এদিকে, চাচির মৃত্যুর খবর জানতে পেরে ভাতিজা তার পরিবারের লোকজন নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হানিফা বেগমের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D