সিলেটে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিশু তীর্থ পাল

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

সিলেটে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিশু তীর্থ পাল

সিলেট নগরীর কেওয়াপাড়া এলাকায় তীর্থ পাল নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্কুলে পৌঁছে দেওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে তীর্থকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন স্বজনরা। তবে সে স্কুলে প্রবেশ করেনি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ তীর্থ পালের বাবার নাম পিংকু কুমার পাল। তাদের বাড়ি সিলেট নগরীর কেওয়াপাড়া এলাকায়।

কেউ তীর্থের সন্ধান পেলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে ০১৬৭২৯০৬৬৫২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট