|
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে তাকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ফরিদুর রেজা সাগর জানান, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। কাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যরা জানান, আজ সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।
‘নসিব’ সিনেমার শুটিং করার সময় একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছিলেন সোহেল। তিনি বলেন, ‘এখন আর নাটক-সিনেমায় অভিনয় করতে ইচ্ছা করে না। কারণ সবাই নাটক করে। রিকশায় উঠলেও নাটক, বাজার করতে গেলেও নাটক করে সবাই। হৃদয় থেকে কথা বলার বিষয়টা এখন আর নাই।’
সিনেমাটিতে শুটিং করার কথাও তুলে ধরেন তিনি। বলিউডের খলনায়কখ্যাত অভিনেতা মুকেশ ঋষির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন সেই ভিডিওতে। এ ছাড়া বগুড়ার দইয়ে চিনি বেশি দেওয়ার কথা উল্লেখ করেছিলেন।
জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে নসিব সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হোটেল মম ইন-এ ইউনিটের অন্যদের সঙ্গে নাশতা করেন তিনি। এরপর নিজ কক্ষে ফিরে শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এর কয়েক মিনিটের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ ও অস্বস্তিবোধ করতে শুরু করেন। দ্রুত তাকে গাড়িতে করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে খোঁজ নিই। জানতে পারি, নসিব সিনেমার শুটিংয়ের জন্য মম ইন হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা সোহেল খান। সকালে নাশতার সময় অসুস্থ বোধ করলে রুমে ফিরে যান এবং অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে বা হাসপাতালে পৌঁছানোর পর ইসিজির মাধ্যমে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D