ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়

পঞ্চগড়ে আজ সকালে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গেছে। আশপাশে কোন কিছুই দেখা যাচ্ছিল না। তাপমাত্রা না কমলেও ঘন কুয়াশার কারণে মানুষের স্বাভাবিক জীবনের কিছুটা ব্যাঘাত ঘটেছে।

তেতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে তাপমাত্রা উঠানামা করছে। গত এক সপ্তাহ ধরে এখানে ১২ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এখানে মঙ্গলবার সকাল ছয়টা ও সকাল ৯ টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বেড়ে যাওয়া এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতকালীন কুয়াশার অনুকূল পরিবেশ তৈরি হয়। রাতে ভূপৃষ্ঠ দ্রুত ঠান্ডা হলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা সৃষ্টি করে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট