|
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।
এদিকে শাহ আলী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ ছাড়া আগুন দেওয়ার কারণ এবং এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D