গোয়াইনঘাটে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

গোয়াইনঘাটে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সোহান (২১) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।

সোহান ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতের খাবার শেষে সোহান নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। পরে রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট