|
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের (ডিসি) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (জিএসসি ইউকে) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
এ সময় তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন সালেহ আহমেদ, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর মো. কবির আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জিএসসি ইউকে সুনামগঞ্জ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক বজলুর রহমান, সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহরা জেসমিন, ট্রেজারার আলী আহসান হাবীব, লেখক ও প্রকাশক জিবলু রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির এবং দৈনিক আমার দেশ পত্রিকার ফটো সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম।
মতবিনিময়কালে জিএসসি ইউকে নেতৃবৃন্দ সিলেটসহ বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন এবং এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা প্রশাসক জিএসসি ইউকে নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সিলেট জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করতে আন্তরিকভাবে প্রস্তুত রয়েছে। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের আরও সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D