|
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাকে গভীররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে ভস্মীভূত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে চগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ট্রাকটি প্রায় দুই বছর ধরে ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শনিবার গভীর রাতে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাঁরা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে কশেকশ গজ দূরে অবস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। তবে কে বা কারা কি কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারছেন না।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, প্রায় দুই বছর ধরে ট্রাকটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। ট্রাকটিতে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D