|
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে এসআরবি-৯।
রোববার (২২ নভেম্বর) ভোরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন রেলওয়ে গুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রউফ (৩৪), একই গ্রামের শফিক মিয়ার ছেলে আনারুল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জের বিরামচর এলাকার আব্দুল মন্নাফের ছেলে মনু মিয়া (৪৯) এবং বানিয়াচং উপজেলার হিয়ালা মক্রমপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শরিফ উদ্দিন (২১)।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা 7E77, BGD88, Bee999 ও 558H.COM অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত চারজনকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D