|
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৪৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ করেছে পুলিশ। এ সময় শুঁটকি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কনমতলী থেকে স্বফিণরগামী সড়কের মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।
এ সময় দক্ষিণ সুরমা থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালন করছিলেন। তখন সিলেট-ড-১১-১৭১৭ নম্বরের একটি মিনি ট্রাক আসতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশের সংকেত পেয়ে ট্রাকে থাকা চালকসহ ২-৩ জন ব্যক্তি গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়।
পরে পুলিশ মিনি ট্রাকটি তল্লাশি করে ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি উদ্ধার করে। জব্দ করা শুঁটকির আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ২২ নভেম্বর দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি (১) (বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২০।
পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D