সিলেটে হামের উপসের্গে আরও তিন শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২২৯

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

সিলেটে হামের উপসের্গে আরও তিন শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২২৯

সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুরা হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার রফিক উল্লাহর সন্তান মুনতাহা জান্নাত ফারিহা (১ বছর ২ মাস), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের ৯ মাস বয়সী শিশু বর্ষণ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের এক বছর বয়সী শিশু প্রিয়নশী দাস।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম ও উপসর্গের ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৫০ জন।

অপরদিকে, এই তিন শিশু নিয়ে বিভাগের এ পর্যন্ত মরা গেছেন ২২৯ জন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট