|
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
সিলেট নগরীতে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে অভিনব মিছিল করেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। মশক নিধনে সিটি করপোরেশনের নানা উদ্যোগের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে ‘মশারি মিছিল’ বের করে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। সড়কে মশারি টানিয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট সিটি করপোরেশন মশক নিধনে ওষুধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহার করলেও নগরবাসী মশার যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না। ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যেই আবার মশার উপদ্রব শুরু হয়। মশার কামড় থেকে বাঁচতে দিন-রাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।
তাঁদের অভিযোগ, মশক নিধনে নিম্নমানের ওষুধ ব্যবহারের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ফলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সমাবেশ থেকে মশক নিধনে কার্যকর ব্যবস্থা নিতে সিলেট সিটি করপোরেশনকে এক মাসের সময় বেঁধে দেন বক্তারা। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D