|
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
সিলেট, ২৫ নভেম্বর ২০২৬ : আনন্দ-উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মুহিবুর রহমান একাডেমিতে সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী বর্ণিল ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬’।
বুধবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের ১৬টি শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম দিনে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের ১৪টি শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ বর্ণিল আয়োজন। দুই দিনে একাডেমির মোট ৩০টি শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী এ আনন্দ উৎসবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান, একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, পূবালী ব্যাংক পিএলসি, দরগাগেট শাখার ব্যবস্থাপক মোছা. মাকসুদা বেগম এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা ডালিয়া আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, একাডেমির সমন্বয়কবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাগণ।
সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় একাডেমির বিশাল মাঠ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষগুলোকে সাজিয়ে তোলে বর্ণিল সাজসজ্জায়। তাদের সৃজনশীল চিন্তা, নান্দনিক পরিকল্পনা ও বৈচিত্র্যময় উপস্থাপনায় প্রতিটি শ্রেণিকক্ষ হয়ে ওঠে একেকটি শিল্পকর্ম।
শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনা, প্রাণবন্ত অংশগ্রহণ, আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর উপস্থিতিতে পুরো একাডেমি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, স্মৃতিময় মুহূর্ত তৈরি এবং নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য আয়োজনটি হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা।
এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগত অংশগ্রহণের মনোভাব জোরদার করার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আন্তরিকতার বন্ধন আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আনন্দ, সৃজনশীলতা, সম্প্রীতি ও অসংখ্য স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয় মুহিবুর রহমান একাডেমির দুই দিনব্যাপী ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬’।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D