সিলেটে মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে সভা

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

সিলেটে মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে সভা

বৃহত্তর সিলেটকে নিয়ে একটি স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বৃহত্তর সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদ।

২৫ নভেম্বর বুধবার বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুলশিঘাটস্থ অস্থায়ী কার্যালয়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় এই দাবি জানানো হয়।

পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ (অবঃ) মাওলানা মোঃ আব্দুস শাকুরের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ আরও ব্যাপক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে দাবির পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সভায় বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ সাব্বির, কেন্দ্রীয় সদস্য মোঃ রিয়াজ উদ্দিন, ২৭ নম্বর ওয়ার্ড শিক্ষা উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক মোঃ জামান মনসুর এবং বিশিষ্ট সমাজসেবী আব্দুল জলিল ও হাফিজ চুনু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট