|
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রিয়ান আহমেদের।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে শহরের পশ্চিম বাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বাজার এলাকায় রিয়ান আহমেদের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তারে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে আত্মগোপন করে থাকা অবস্থায় তাকে শনাক্ত করেন পুলিশ সদস্যরা। পরে প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ২০২৩ সালে সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় রিয়ান আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার রিয়ান আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D