সিলেটে বিএনপি নেতা ফজলু গ্রেফতার, জেলে প্রেরণ

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

সিলেটে বিএনপি নেতা ফজলু গ্রেফতার, জেলে প্রেরণ

৩ মার্চ ২০২০, মঙ্গলবার : সিলেট মহানগরীর ৯ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তার বাগবাড়ীর বাসা থেকে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার তাকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা গেছে, তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় পুলিশ তাকে গ্রেফাতার করেছে বলে সুত্র জানিয়েছে। এদিকে তাকে গ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবী জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী এক বিবৃতিতে বলেন, বিএনপির নেতাকর্মীরা বাসা-বাড়ীতে ঘুমাতে পারছেন না। পুলিশ গভীর রাতেও নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানী করছে। নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপি নেতা ফজলুল হকের মুক্তির দাবী জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট