১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সিলেট মহানগর জমিয়তের সাবেক সিনিয়র সহ সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, দানবীর, সমাজসেবী, শিক্ষানুরাগী আলহাজ¦ নাদির খানের দাফন সম্পন্ন হয়েছে। গত ২ মার্চ সোমবার বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে সিলেট নগরীর লেচুবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন এ বিশিষ্ট ব্যবসায়ী (ইন্নানিল্লাহি ………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৭ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম আলহাজ¦ নাদির খানের নামাজে জানাযা মঙ্গলবার বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন আওলাদে রাসুল (স:) আল্লামা হুসাইন আহমদ মাদানীর নাতী আল্লামা সাইয়্যীদ হাসান আসজাদ মাদানীর ছাহেবজাদা হাফিজ মাওলানা সাইয়্যীদ হাসান মাদানী।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মুফতী ফয়জুল হক জালালাবাদীর পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, শায়খুল হাদীস মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, আবু তালেব মুরাদ, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা হাফিজ মুহসিন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা মোস্তাক খান, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুল আলীম, পরিবারের পক্ষ থেকে মরহুমের বড়ছেলে নজরুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও জানাযায় রাজনাীতিবিদ, সাংবাদিক, সমাজসেবী, পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।
পরে মরহুমের লাশ দরগাহে হযরত শাহজালাল মাজার পাশর্^বর্তী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
স্মৃতিচারণ করে বক্তারা বলেন,আলহাজ¦ নাদির খানকে হারিয়ে সিলেটবাসী একজন সমাজ হিতোষী ব্যক্তিকে হারিয়েছেন। তিনি নিঃস্বার্থে দেশ-সমাজ ও অসংখ্য মাদরাসা, মসজিদের ফাউন্ডার সদস্য ছিলেন। তিনি সমাজের অসহায় দরিদ্র মানুষকে সাহায্য-সহযোগিতা করেছেন। উপ-মহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল আল্লামা সাইয়ীদ হোসাইন আহমদ মদনীর (রহ.)সহ অসংখ্য ওলি আউলিয়াদের সান্নিধ্য লাভ করেছিলেন তিনি। বক্তারা মরহুমের রূহে মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D