১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১৩ পেশাদার জুয়াড়ীকে আটক করা হয়েছে। সোমবার র্যাবের এক অভিযানে চাঁদনী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার র্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমার চাঁদনীঘাট রোডস্থ মাছবাজারস্থ এলাকায় অভিযান শুরু করে। এ সময় ফয়েজ মিয়ার দোকানের সামনে হতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৩ জুয়াড়ীকে আটক করে তারা।
আটককৃতরা হলো দক্ষিণ সুরামার গাজিরপাড়ার মৃত কাজী আহমদ হোসেনের ছেলে কাজী জুয়েল হোসেন (৩৬), টুলটিকরের নজিম উদ্দিনের ছেলে সানি আহমদ (৪০), জকিগঞ্জের কামালপুরের আব্দুল জলিলের ছেলে রাজু আহমদ (২১), ভার্থখোলার মৃত মনির মিয়ার ছেলে সুজনব মিয়া(৩৫), বিশ্বম্ভরপুর থানার হালিবাদি গ্রামের লুতফুর রহমানের ছেলে মাসুদ মিয়া (২৩), গোলাপগঞ্জের হেতিমগঞ্জের আনা মিয়ার ছেলে মহিবুর রহমান(২৩), বাহুবলের মাঝারটিলার আব্দুল আজিজের ছেলে রুহেল মিয়া (২০), দক্ষিণ সুরমার ঝালোপাড়ার মৃত ফালান মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২০), বি বাড়িয়ার নাসিরনগর থানার ভুবন গ্রামের মুরাদ মিয়ার ছেলে শরিফ (২৫), দক্ষিণ সুরমার ঝালোপাড়ার মৃত কালা মিয়ার ছেলে সুরমান (২৫), মোগলাবাজারের উলামন গ্রামের নুর উদ্দিনের ছেলে কয়েস আহমদ (১৮) ও শায়েস্তাগঞ্জ থানার হাসিন মিয়ার ছেলে রিদয় (১৮)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D