১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
প্রখ্যাত চিকিৎসক, এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ খালেক এর ১১তম মূত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর যৌথ উদ্যোগে শুক্রবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ বাজারস্থ ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ দিনব্যাপী হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপি সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৭শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।
এ উপলক্ষে ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী,-এর সভাপতিত্বে এবং সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা.খালেদ মোহসিন।
সভায় বক্তব্য রাখেন চক্ষু বিশেষজ্ঞ ডা. জাফরুল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী, কার্ডিওলজিস্ট ডা.রাজিব দাশ, জে আর আর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.জাকির হোসেন চৌধুরী,এডভোকেট মফিজুুর রহমান, দৈনিক খোয়াইয়ের সমপাদক ও প্রকাশক শামীম আহসান,১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. এমদাদুল হক, হেলথ কেয়ার ফার্মাসিউটিকাল লিমিটেডের এরিয়া ম্যানেজার নূর আলম, এ আর চৌধুরী সেলিম, দন্ত চিকিৎসক শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরার্থে জীবন উৎসর্গ করার যে মহান ব্রত মানুষ যুগে যুগে পালন করেছে, প্রফেসর ডা. এম এ খালেক তার প্রকৃষ্ট উদাহরণ। ব্যক্তির স্বপ্নকে সর্বজনীন রূপ দিয়ে চিকিৎসা সেবাকে জনকল্যাণমুখী করে তিনি প্রমাণ করেছেন সত্যিই মানুষের অসাধ্য কিছু নেই। চিকিৎসার মাধ্যমে তিনি জনসেবার যে উদাহরণ সৃষ্টি করে গেছেন, তা শুধু অনুকরণীয়ই নয়, আমাদের কালের মাইলফলকও বটে।
সভার শেষে প্রথিতযশা চিকিৎসক মরহুম অধ্যাপক ডা.এম এ খালেক-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ডা. জাফরুল হোসেন। এদিকে মরহুমের নিজ গ্রাম নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও মসজিদে বাদ জুমা’আ রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D