১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
জৈন্তাপুরের সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এ ‘মূদ্রণ সামগ্রী’ ক্রয় সংক্রান্ত টেন্ডার জামাদানে বাধা প্রদানের অভিযোগ করেছেন ৫ ঠিকাদার। তাদের অভিযোগ স্থানীয় শাহীন নামের এক ছাত্রদল নেতাও তার সহযোগীরা সিডিউল ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তারা সিলেট গ্যাস ফিল্ডের ডিজিএম বরাবরে লিখিত অভিযোগ করেন।
ডিজিএম বরাবরে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সিলেট গ্যাস ফিল্ডের ‘মূদ্রণ সামগ্রী’ মালামাল ক্রয় সংক্রান্ত টেন্ডার জমা ও খোলার তারিখ ছিলো গতকাল বুধবার দুপুরে। নির্ধারিত সময়ে টেন্ডার জমা দিতে উপস্থিত হন সিলেট মুদ্রায়ণ এর এস এম এম এর ফজলে রাব্বী, ইলেকট্রো অফসেট প্রেস এর তারেক আহমদ, মেসার্স রুপালী প্রোডাক্টস এর বকুল বেগমের পক্ষে শহিদ আহমদ, মোহাম্মদী বে অফ কম্পিউটেক এর এম এইচ আর শামীম চৌধুরী এবং আছমতি বুক বাইন্ডিং এন্ড ইমন অফসেট প্রেস এর মিছবাহ আহমদ।
ওই সময় স্থানীয় ছাত্রদল নেতা শাহীন তার সাঙ্গপাঙ্গ নিয়ে উপস্থিত হয়ে টেন্ডার জমাদানে বাধা প্রদান করে। এমনকি ঠিকাদারদের হাত থেকে দরপত্র কেড়ে নিয়ে ছিড়ে ফেলে। এ ঘটনায় ডিজিএম বরাবরে লিখিত অভিযোগ করে দরপত্র বাতিলের আবেদন জানিয়েছেন তারা।
এ বিষয়ে দরপত্র কমিটির আহবায়ক ডিজিএম (ফাইন্যান্স) লাল দেব জানান, আহবায়ক হিসেবে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ; তখন বাধা প্রদান বা বিশৃংখলা চোখে পড়েনি। তিনি তারা নিয়ম মাফিক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে জানান।
এ ব্যাপারে ছাত্রদল নেতা শাহীন আহমদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তিনি কোন টেন্ডার জমা দেননি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D