১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের শিশুদের দেখভাল করার সুবিধার্থে নতুন আঙ্গিকে চালু হওয়া ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার চালু হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিলোনা বিধায় আবারো নতুন সজ্জায় সজ্জিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিভার্সিটি সেন্টারের (ইউসি) দ্বিতীয় তলায় এই ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘আমাদের সহকর্মীরা তাদের শিশুদের নিয়ে অনেক সময় অসুবিধায় থাকে। তাই আমরা তাদের সুবিধাটি নিশ্চিত করতে এই ডে-কেয়ার ব্যবস্থা চালু করেছি। যেহেতু বাচ্চাকাচ্চারা এখানে থাকবে তাই তাদের থাকার ব্যবস্থাটি যাতে মানসম্মত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাদের সবধরনের সুবিধা নিশ্চিতের পাশাপাশি তারা যাতে ঝুঁকিতে না থাকে তার ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, বর্তমানে যে জায়গাটি আছে সেটা পর্যাপ্ত না। তাই ভবিষ্যতে এর পরিসর আরো বড় করা হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো যখন উন্নত হবে আশা করে এর সমস্যা আর থাকবে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম, বিশ^বিদ্যালয় গবেষণা কেন্দ্রের পরিচালক সভাপতি অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদ, ডে-কেয়ার সেন্টারের তত্ত্বাবধায়ক অধ্যাপক আমিনা পারভিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D