১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট পাকাকরণ করেছে বর্তমান সরকার। ডিজিটাল দেশ বাস্তবায়ন হয়েছে। আমাদের দেশের উন্নয়কে ত্বরান্বিত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
রবিবার দুপুরে ওসমানীনগর উপজেলার ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্ট ইউকে’র বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বলেন, কারিগরি শিক্ষা অর্জন করলে কেউ বেকার থাকে না। এ সময় শিক্ষামন্ত্রী ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় দুটি কারিগরি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েছ, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহ নেওয়াজ (মিলাদ গাজী), সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপার মো: ফরিদ উদ্দিন পিপিএম।
ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, কবির উদ্দিন আহমদ, ট্রাষ্টের ট্রেজারার আনছার মিয়া, বৃত্তির আহবায়ক আনহার মিয়া, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সহযোগি অধ্যাপক রজিক মিয়া. অধ্যক্ষ মনু মিয়া, অধ্যাপক আবুল কালাম আজাদ, ডা: শাকিল আহমদ শাহীন, শামীমুর রহমান, আতাউর রহমান রজব, হান্নান মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার সাড়ে ৯শ’ গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ৪০ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D