১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
সিলেট শহরতলীর খাদিমপাড়া শাহপরান দাসপাড়া এলাকায় অবস্থিত দক্ষিণকাছ হোসাইনিয়া ইসলামিয়া মাদরাসার আন্তর্জাতিক ইসলামি সম্মেলন আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে।
বেলা ১টায় মাহফিলে এসে উপস্থিত হন আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ আসজাদ মাদানী।জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ নসিহত ও খুতবা পেশ করেন তিনি। এরপর নামাজে ইমামতিও করেন।এসময় মাহফিলের মাঠ ছেড়ে তামাবিল মহাসড়কের মাঝেও মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামেয়া কৌড়িয়ার মুহতামিম মাওলানা সৈয়দ মুহসিন আহমদ, দক্ষিণকাছ মাদরাসার মুহতামিম মাওলানা আখতারুল ইসলাম, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D