১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার : সিলেট নগরীতে দফায় দফায় পুলিশি বাধা উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী।
মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে পূর্বঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে (শুক্রবার) বিকেল ৩টায় সিলেট নগরীর মিরাবাজার থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণমালার র্যালি বের হয়।
প্লেকার্ড-ব্যানার হাতে নিয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া র্যালিটি নাইওরপুল, কুমারপাড়া পয়েন্টসহ বিভিন্ন সড়কে পুলিশি বাধারমুখে পড়ে। পুলিশি বাধা উপেক্ষা করে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির চেতনার বাতিঘর। ‘৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। পাকিস্তানীদের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার পায়তারার বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে ২১ ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা আন্দোলনে নেমেছিল। বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। দেশকে সমৃদ্ধশালী, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই হোক মাতৃভাষা দিবসের শপথ।
তিনি, ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির জোর দাবি জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও সিলেট মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাসুম, জেলা বিএনপি নেতা তাজ উদ্দিন লস্কর, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুর রহমান টুটুল, জেলা বিএনপি নেতা এমরান আহমদ চেয়ারম্যান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D