১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-০৯)।
র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. সামিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘একুশে ফেব্রুয়ারিতে বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীরা এবং যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে এজন্য র্যাব-৯ তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।’
‘র্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোষাকে ও মোটর সাইকেল টহলসহ র্যাব সদস্যগণ সিলেটের গুরুত্বপূর্ণ স্থানে অত্যান্ত সতর্কতার সহিত অবস্থানে আছেন। এছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট তল্লাশী অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।’
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিশৃংখলা সৃষ্টিকারী কর্মকান্ড, জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ’সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D