১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নয় নম্বর সুরমা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন আগামী ২৯ মার্চ (রবিবার) অনুষ্ঠিত হবে। উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান মঙ্গলবার বিকালে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
গত ৫ ডিসেম্বর সুরমা ইউনিয়নে পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আব্দুল মতিনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
ঘোষিত তফসিলমতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র বাছাই আগামী ১ মার্চ (রবিবার) এবং প্রত্যাহারের শেষ দিন ৮ মার্চ (রবিবার)।
রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান বলেন, নির্বাচনকে উৎসবে পরিণত করতে আমরা সকলে মিলে কাজ করবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D