১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
দেশের বরণ্য কবি ও বিশিষ্ট লেখক-কলামিস্ট এ.এইচ মোফাজ্জল করিম-এর ৩টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মঙ্গলবার সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ’বই মানুষের চিন্তা- চেতনা এবং জ্ঞানের পরিধিকে প্রসারিত করে। মানুষের অন্তরচক্ষু খুলে দেয়। সন্ধান দেয় আলোকিত জীবনের। তাই সকল বয়সী মানুষেরই বেশী করে বই পড়া উচিত।’
সেন্টার ফর ইনফরমেশন এন্ড রিসার্চ সিলেট (সিআইআরএস), ভাটেরিয়ান সিলেট ও বন্ধু লাইব্রেরী ও পাবলিকেশন সিলেট-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে সভাপত্বি করেন বিশিষ্ট সাংবাদিক লেখক-গবেষক, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক ও সেন্টার ফর ইনফরমেশন এন্ড রিসার্চ সিলেট (সিআইআরএস)- এর চেয়ারম্যান মুহাম্মদ ফয়জুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ আরও বলেন, ’দেশ বরেণ্য লেখক-কলামিস্ট মোফাজ্জল করিম শুধু সিলেট অঞ্চলেরই নয়, গোটা দেশ ও জাতির মনন ও মেধার একজন সার্থক প্রতিনিধি। তিনি বহুমূখী প্রতিভার অধিকারী। তার মতো গুণী মানুষদের কাছে আমরা ঋণী।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সদ্য-প্রাক্তন অধ্যক্ষ, ইংরেজী ভাষা ও সাহিত্যের শিক্ষক প্রফেসর মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি এবং সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ। গ্রন্থের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক সিলেটের ডাক-এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক।
কবি এখলাসুর রাহমান এর উপস্থাপনায় প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাটেরারিয়ান সিলেট-এর আহবায়ক মুহাম্মদ লুৎফুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশনস সিলেট-এর কর্ণধার রোটারিয়ান মাহবুবুল আলম মিলন।
আলোচনায় অংশ নেন- কবি ও লেখিকা আলেয়া রহমান, ভাটেরিয়ান সিলেট-এর যুগ্ম আহবায়ক আহমদ কবির রিপন, কবি বাছিত ইবনে হাবীব, গল্পকার সেলিম আউয়াল, সাবেক প্রধান শিক্ষক মো.আব্দুস সোবহান, ডা.এম এ জলিল চৌধুরী, কবি-লেখক বেলাল আহমদ চৌধুরী, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, লেখক-গবেষক শাহ নজরুল ইসলাম, এডভোকেট ই.ইউ.শহিদুূল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জুবায়ের সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এ মালেক খান। অনুষ্ঠানে লেখকের সবক’টি বই উপস্থিত সূধীজন ক্রয় করে নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D