১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নব নির্বাচিত (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) নেতৃবৃন্দের সাথে কর্মী সভা করেছে সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেকের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের নব নির্বাচিত (সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) সহ সভাপতি শহীদ উল্লাহ তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের নব নির্বাচিত (সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) সহ সভাপতি মো. আনসার উদ্দিন, যুগ্ম-সম্পাদক দিপু সরকার, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, ইলিয়াস মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ ও জাকির হোসেন উজ্জল।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে যুবদলের সাংগঠনিক কাঠামো আরো বেগবান করার বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। নেতৃবৃন্দ মহানগরের ২৭টি ওয়ার্ড কমিটি গঠনের জন্য সাংগঠনিক কমিটির গঠনের পরামর্শ দেন।
তারা- ২৭টি ওয়ার্ডে ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের যেন মূল্যায়ন করা হয় সে বিষয়ে খেলার রাখার জন্য আহবান জানান।
কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, রাজপথে থেকে দেশের গণতন্ত্র পূণরুদ্ধার, বেগম জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন।
এ সময় সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, লোকমান আহমদ, সোহেল মাহমুদ, আব্দ্লুা শফি সাহেদ, এম. এ. মতিন, কলোল জ্যোতি বিশ্বাস জয়, রেজওয়ান আহমদ, এহতেশামুল হক সবুজ, উসমান গণি, মো. জয়নুল ইসলাম, নাসির উদ্দিন রহিম, এস. এম. পলাশ, মো. ইছহাক আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D