১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার প্রস্তাবিত চারখাই থানায় কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নকে অর্ন্তভুক্ত করায় ফুঁসে উঠেছেন সর্বস্তরের জনতা। শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ৯নং রাজাগঞ্জ বাজারস্থ মাদ্রাসা মাঠে ইউনিয়ন নাগরিক কমিটির ব্যানারে চারখাই প্রস্তাবিত থানায় ৯নং রাজাগঞ্জ ইউনিয়নকে অর্ন্তভুক্ত করার প্রতিবাদে হাজার-হাজার মানুষের গণজমায়েতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ থেকে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রয়োজনে আমরা জীবন দেব, তবুও চারাখাই থানার সাথে কানাইঘাটের কোন এলাকাকে অর্ন্তভুক্ত করতে দেয়া হবে না। দেড়শ বছরের ঐতিহ্য কানাইঘাট থানার অখন্ডতা বজায় রাখতে চারখাই প্রস্তাবিত থানার সাথে কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নকে অর্ন্তভুক্তি বাতিল করার জন্য প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানানো হয়।
অন্যথায় ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের নারী-পুরুষ কানাইঘাটের আপামর জনসাধারণকে সাথে নিয়ে যে কোন ধরনের দুর্বার আন্দোলন গড়ে তোলবে। বিয়ানীবাজারের সাথে কানাইঘাটের মানুষের ভৌগলিক দিক থেকে কোন ধরনের সম্পর্ক নেই, কৃষ্টি-কালচারের মিল নেই। সেখানে রাজাগঞ্জের মানুষকে ঠেলে দেয়ার চেষ্টা করা হলে জীবন দিয়ে তা প্রতিহত করা হবে। সড়ক যোগাযোগ ভালো থাকায় রাজাগঞ্জের ইউনিয়নের মানুষ দ্রুত কানাইঘাট থানার মাধ্যমে পুলিশি সেবা পেয়ে থাকেন, সেই দিক বিবেচনা করে চারখাই প্রস্তাবিত থানা থেকে ৯নং রাজাগঞ্জ ইউনিয়নকে অবিলম্বে বাদ দেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে জোরদাবী জানানো হয়।
৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম সোহেল রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ চুনু এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সদস্য ছাত্রলীগ নেতা জাকের আহমদের যৌথ পরিচালনায় মামুনুর রশিদদের পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৭নং ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের আহমদ চৌধুরী, ৯নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাহাউদ্দিন চৌধুরী, ৮নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিক আহমদ চৌধুরী, আ’লীগ নেতা অলিউর রহমান, গাছবাড়ী সমাজ কল্যান সমিতির সভাপতি আখতার হোসেন, আ’লীগ নেতা আবু সায়েম, আ’লীগ নেতা সাবেক মেম্বার আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন শিকদার, ৯নং রাজা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম কালা, ৪নং ইউপি সদস্য রফিক মিয়া, ৫নং সুহেল আহমদ, ৭নং শরফ উদ্দিন, ৬নং মিনহাজ উদ্দিন, ২নং অলিউর রহমান, ৪নং আছা মিয়া, সাবেক ছাত্রনেতা হারুন রশিদ, মাস্টার সাজিদুর রহমান, প্রবাসী শাহাব উদ্দিন, হামজা হেলাল, প্রবাসী বাহারুল ইসলাম, মাও.আইয়ুব আলী,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কউছর আহমদ, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ ইসমাইল, ব্যাংকার ফখরুল ইসলাম, মাও.আব্দুর রহমান, খালেদ আহমদ, জালাল আহমদ বাবুল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার পর থেকে রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের জনতা একাধিক মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। তাদের স্লোগান একটিই ছিল, চারখাই থানায় যেতে চাই না, রাজাগঞ্জে থানা চাই, নতুবা কানাইঘাট থানায় থাকতে চাই। এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন একাত্বতা ঘোষণা করেন। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের নায্য দাবী না মানলে লাগাতার কর্মসূচীর ঘোষণা করা হবে। প্রতিবাদ আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। এর আগে ইউনিয়নবাসীর পক্ষে সিলেট জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে প্রতিবাদ জানিয়ে লিখিত স্বারকলিপী দেওয়া হয়। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D