১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ক্লিন ফেঞ্চুগঞ্জের সাথে একাত্মতা প্রকাশ করলেন সিলেট -৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।
১৪ফেব্রুয়ারী শুক্রবার রাতে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ফেঞ্চুগঞ্জনস্থ বাসভবনে ক্লিন ফেঞ্চুগঞ্জ গ্রুপের এডমিন প্যানেলের প্রতিনিধি দল সাক্ষাৎ করে ক্লিন ফেঞ্চুগঞ্জের কার্যক্রম সম্পর্কে অবহিত করে। এসময় এমপি সামাদ ক্লিন ফেঞ্চুগঞ্জের স্বেচ্ছাসেবী কাজকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করে আগামী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিবেন বলে জানান। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, পর্তুগালে অধ্যায়নরত জীব ও পরিবেশ গবেষক নাইমুল ইসলাম নাইম, আশরাফুল ইসলাম খান লিমন, ওয়াহিদুল ইসলাম তফাদার,কামরুজ্জামান, আহসানুল আহমেদ সুজেল ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েস প্রমূখ।
প্রসঙ্গত ক্লিন ফেঞ্চুগঞ্জ গ্রুপ ইতিমধ্যে স্বেচ্ছাশ্রমে ফেঞ্চুগঞ্জ মধ্যবাজার ও পুর্ববাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করে ময়লা আবর্জনা, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি পরিস্কার করে পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। গ্রীন ফেঞ্চুগঞ্জ গড়ার লক্ষ্যে গঠিত এই সামাজিক সংগঠনের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাঠকপ্রিয় সিলেটভিউ২৪.কম ও সংগঠনে টি-শার্ট ও সুরক্ষা সামগ্রী ব্যবস্থাপনা করেছে আবহ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D