তিন ওলির মাজার জিয়ারত করলেন আ,লীগের সাংগঠনিক সম্পাদক শফিক

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

তিন ওলির মাজার জিয়ারত করলেন আ,লীগের সাংগঠনিক সম্পাদক শফিক

সিলেটে পৌঁছে হযরত হযরত শাহজালাল, শাহপরাণ এবং শাহ গাজী বুরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক। তিনি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাও।

সোমবার বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সিলেট জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

বিমান বন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে যান তিনি। এরপর হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। পরে তিনি কুশিঘাট এলাকায় শাহ গাজী বুরহান উদ্দিন (রহ.) এর মাজারও জিয়ারত করেন।

সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সফরে এসেছেন তিনি। বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন।

এছাড়া আগামী দুইদিন তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা সফর করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট