জামালগঞ্জের উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ আর নেই

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

জামালগঞ্জের উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ আর নেই

জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ আর নেই। রবিবার সকাল সাড়ে ১০টায় তিনি ইন্তেকাল করেছেন ( ইন্না—— রাজিউন )। মৃত্যুকালে একাত্তরের এই গেরিলা যোদ্ধার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। ৪০ বছর ধরে জনপ্রতিনিধি ইউসুফ আল আজাদ ইউনিয়ন পরিষদে ৪ বার ও উপজেলা পরিষদে ৩ বার চেয়ারম্যান ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি রাত ২টায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে এবং পরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিবার উন্নত চিকিৎসার জন্য বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে উইমেন্স মেডিকেল থেকে বিমান বন্দরে নেয়ার পথে সকাল সাড়ে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার বিকাল ৩ টায় সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপশি ফুটবল খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হতে পরে নিজ বাড়ি জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কালীপুর গ্রামে রাষ্ট্রীয় সম্মান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট