১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
নগরীর চৌহাট্টায় আরআন টাওয়ারের নিচতলায় স্যামসাং মোবাইল ফোনের শোরুম থেকে চুরি হওয়া বিভিন্ন মডেলের ৩৬টি মোবাইল ফোন সেটসহ চোরচক্রের চার সদস্যকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। এসব ফোনের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ঘটনার ১ মাস পর গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের সহযোগিতায় সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটক চারজন হলেন- চট্টগ্রামের সাতকানিয়া থানার শিববাড়ির আরাফাত হোসেন (২৭), বন্দর থানার পকেট গেইট কলসিদিঘীরপাড়ের রুবেল শেখ (২৫), একই থানার মাইলের মাথার মনসুর বিল্ডিংয়ের শফিকুল ইসলাম (৩০) ও একই এলাকার ইমরানের বিল্ডিংয়ের রেজাউল ইসলাম।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ‘গত ৭ জানুয়ারি সিলেট নগরীর চৌহাট্টাস্থ আর এন টাওয়ারে স্যামসাং শোরুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জানুয়ারি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোরদের সনাক্ত করে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।’
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা পেশাদার চোর। রোববার তাদেরকে সিলেট আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D