আজ শনিবার সিলেটের ২০ এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

আজ শনিবার সিলেটের ২০ এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ২০টি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর সহকারী প্রকৌশলী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর সোবহানীঘাট ও কালীঘাটের ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। সোবহানীঘাট ফিডারের এলাকাগুলো হলো নগরীর জেলরোড, চালিবন্দর, কাস্টঘর, ধোপাদীঘির পাড়, বিশ্বরোড, বন্দরবাজার, সোবহানীঘাট, আল হারামাইন হাসপাতাল, পপুলার হাসপাতাল, সবজিবাজার ও আশপাশের এলাকা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট