১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
সিলেটের ফেঞ্চুগঞ্জে দুর্নীতি আর প্রভাব বিস্তারের অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশ। তবে ঘটনার পরপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওই ইউপি সদস্যের অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ইউপি সদস্য মো. আব্দুল কাইয়ুমকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
কাইয়ুম উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। তাকে আটকের প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়কে অগ্নিসংযোগ করে অবরোধ তৈরি করে। রাত দুইটা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে।বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা পুনরায় উপজেলা সদরের প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।
এতে উভয় পাশের যানবাহন বন্ধ ছিল। পরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ বৈঠক করে সকাল ১০টার দিকে কাইয়ুমকে ছেড়ে দেওয়া হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দায়িত্ব নেওয়ায় কাইয়ুমকে ছেড়ে দেওয়া হয়েছে। ধুপড়িয়া বিল এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, সে বিষয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ নজরদারি রাখবেন বলে কথা দিয়েছেন। বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী বলেন, মো. আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ পেয়ে পুলিশ আটক করলে নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তাঁকে ছাড়িয়ে আনা হয়েছে। তাঁর অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D