১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
সিলেট নগরীর পাঠানটুলা থেকে যাত্রীবেশী দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে- সিলেট সদর উপজেলার টিকরপট্টি পীরের বাজার গ্রামের মৃত শওকত হোসেনের পুত্র আজিজ আহমদ (৫১) ও ইসলামপুর মেজরটিলায় ফাল্গুনী ৬৮ নম্বর বাসার আব্দুল লতিফের পুত্র সাজু আহমদ (২৭) । তাদের সহযোগী সদর উপজেলার কল্লগ্রামের নাহিদ পালিয়ে গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিন্দু দেবনাথ নামে একজন ব্যক্তি মদিনা মার্কেট হতে আম্বরখানা যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সার জন্য অপেক্ষা করেন। তখন ছিনতাইকারীরা মদিনা মার্কেট পয়েন্ট হতে আম্বরখানায় নিয়ে যাওয়ার জন্য বিন্দু দেবনাথকে কৌশলে তাদের ব্যবহৃত সিএনজি তুলে। পাঠানটুলা পয়েন্টস্থ এমদাদ রেষ্টুরেন্টের সামনে পৌঁছামাত্রই সিএনজিতে থাকা তিন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার কাছ থেকে নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা চালায। বিন্দু দেবনাথ এর আর্ত চিৎকার শুনে অন্যান্য সিএনজি অটোরিক্সার চালক ও পথচারীরা ধাওয়া করে ছিনতাইকারী আজিজ আহমদ ও সাজু আহমদকে আটক করতে সক্ষম হন। অপর আসামী নাহিদ ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিন্দু দেবনাথ বাদী হয়ে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৯ এর ৪/৫ ধারায় থানায় মামলা রুজু করেন। জালালাবাদ থানার মামলা নং-০৪ তাং-০৪/০২/২০২০ইং ।
এদিকে, জালালাবাদ থানা পুলিশ কর্তৃক অপর অভিযানে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সদর উপজেলার সোনাতলা গ্রামের হাজী আব্দুর রাজ্জাকের পুত্র সুজাত (২৮) এবং বলাউড়া গ্রামের এমদা ওরফে এমদাদুর রহমানকে (২২) গ্রেফতার করেন। জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D