জমিতে হাঁস নামায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

জমিতে হাঁস নামায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিতে হাঁস নামার ঘটনাকে কেন্দ্র করে মফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজুল ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মফিজুলের কয়েকটি হাঁস তার চাচাতো বয়াতুল মিয়ার জমিতে নামে। এতে সময় জমি ক্ষতি হলে বয়াতুলের সাথে মফিজুলের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বয়াতুল ধারারো দা দিয়ে মফিজুলের গলায় আঘাত করে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মরদেহের গলায় গুরুতর আঘাত রয়েছে। খুনীকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া তাদের দুই পরিবারে দীর্ঘদিনের বিরোধ লেগেছিল বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট