১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ উদয়ন কিন্ডারগার্টেন ও জুনিয়র বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের কার্ডিফ ওয়েলসের ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ এবং ওয়েলসের প্রাথমিক বিদ্যালয়ের একটি শিক্ষক প্রতিনিধি দল।
বিট্রিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুম সিলেট-ওয়েলস পার্টনারশীপ প্রোগামের আওতায় শিক্ষা পদ্ধতির অভিজ্ঞতা বিনিময় করার লক্ষে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়টি পরিদর্শন করেন তারা।
শিক্ষক প্রতিনিধি দলে ছিলেন রোর্থ পার্ক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেবেকা মরি, সায়মন পিলিপস, নিক্কি বিচ, মাইকেল কবার্ণ হাগেস, ক্রিস্টিয়ান রায়, লেইস ফিটজগেরাল্ড, কারেন টাক, লিয়ার মেরেডিথ, মেলিসা ইভানস ও শফিক মোহাম্মেদ।
এই দলের সাথে ছিলেন বট্রিশ বাংলাদেশী হারুন তালুকদার, ইব্রাহিম আলী খন্দকার, কাজী বাবর উদ্দিন আহমদ, সিরাজ আলী, আবদুল মুহিম, মোঃ আনা মিয়া, আবদুল লতিফ, আব্দুর রহমান, মোঃ আনহার মিয়া, সুয়েব কামালী, সেলিম হোসেন এমবিই প্রমুখ।
বিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বরণ করেন অতিথিদের। এসময় বিট্রিশ শিক্ষকরা উদয়ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কোশল বিনিময় করেন। অতিথি বরণ অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে বক্তব্য রাখেন, অতিথি ডেপুটি লর্ড মেয়র,শিক্ষক এবং প্রবাসী কমিউনিটি নেতৃবন্দ বক্তব্য প্রদান করেন।
অন্যান্যের মধ্যে উদয়ন কিন্ডার গার্টেনের পরিচালক আলী আমজদ চৌধুরী সিজু, অধ্যক্ষ শিক্ষক স্বপন লাল সেন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উদয়ন কিন্ডার গার্টেনের অধ্যক্ষকে যুক্তরাজ্যের বিদ্যালয়ে ভ্রমণ করার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র প্রদান করেন অতিথিরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D