১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
সাহেদ আহমদ : বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো. আব্দুল মতলিব আর নেই। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর পূর্ব মিরাবাজার খারপাড়া মিতালী-৫২’র বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মো. আব্দুল মতলিব দির্ঘদিন থেকে হার্ট-কিডনি, রক্তশূন্যতা’সহ নানান জটিল রোগে ভারত ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের জানাজার নামাজ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের সময় উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা উচ্চ বিদ্যালয় (কালীবাড়ি) মাঠে অনুষ্ঠিত হবে।
রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুল মতলিব দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতির পাশাপাশি বিভিন্ন শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান’সহ সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাধারে দীর্ঘ ৯ বছর অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া একাধিকবার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি ও আহবায়ক হিসেবে সফলতার সঙ্গে রাজনীতি করেছেন। পাশাপাশি আলোকিত বিদ্যাপীঠ জলঢুপ উচ্চ বিদ্যালয়, পাতন আব্দুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্দুল্লাপুর জামে মসজিদের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আব্দুল্লাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি’সহ নানান প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
বিয়ানীবাজারের কলেজ রোড পয়েন্টে অবস্থিত ঐতিহ্যবাহী ঔষধ ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জহুরা ফার্মেসীর কর্ণধার পরিচ্ছন্ন রাজনীতিক মোঃ আব্দুল মতলিবের বাড়ি উপজেলার মোল্লাপুর ইউনিয়নাধীন আব্দুল্লাপুর গ্রামে। তিনি রাজনীতিবিদ ও শিল্পপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রয়াত আলহাজ্ব কমর উদ্দিনের ছোট ভাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D