কারাতে কিউ-বেল্ট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সনদপত্র বিতরন

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

কারাতে কিউ-বেল্ট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সনদপত্র বিতরন

অদ্য ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার আবুল মাল আব্দুল মুহিত স্পোর্টস কমপ্লেক্স, মাছিমপুর সিলেট–এ সিলেট শিতোরিও কারাতে–দো এসোসিয়েশন এর অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের কারাতে কিউ-বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।

উক্ত সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সম্মানিত পরিচালক ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার । উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ফয়েজ একাডেমী অব মার্শাল আর্ট (কারাতে) এডুকেশন ফেইম-এর প্রধান প্রশিক্ষক ফয়জুর রহমান ফয়েজ, সিনিয়র প্রশিক্ষক কামরুজ্জামান খান আরমান, কারাতে এন্ড ফিটনেস জোন এর সিনিয়র প্রশিক্ষক আর, কে, এম, মামুনুর রহমান এনাম, আব্দুস শাহিদ, হিমেল, দা আইকনিক কারাতে একাডেমীর প্রধান প্রশিক্ষক শরিফ আহমেদ চৌধুরী , সায়েম কারাতে একাডেমীর প্রধান প্রশিক্ষক সায়েম আহমেদ, নুরুল হুসাইন, বিপ্লব আহমেদ, শিপু চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট