১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
কারান্তরিণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির চেয়ে তার সুচিকিৎসা দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, ‘ বেগম খালেদা জিয়াকে সু-চিকিৎসা দেওয়া হচ্ছে না। উনি তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, উনি আমাদের দলের কেউ না। তবুও ওনার প্রতি এ অবমাননার প্রতিবাদ করতে হবে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, তিনি একজন মুক্তিযুদ্ধার স্ত্রী, বীর উত্তমের স্ত্রী। বঙ্গবন্ধুই তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। এই বীর উত্তমের স্ত্রী কারাগারে চিকিৎসাধীন থাকতে পারেন না বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা গণফোরাম আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘গণতন্ত্র উদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তুলুন, সেদিন বেশী দূরে নয় যে সময় গণফোরাম দেশের নেতৃত্বে দেবে। আমরা চাই আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার আমরা সুষ্ট রুগ্নমুক্ত রাজনীতি বিশ্বাস করি। সরকার দেশে ৮ শতাংশ প্রবৃদ্ধির কথা বলে কিন্তু তা পুরোটাই মিথ্যা আসুন সবাই মিলে এ দেশটাকে গড়ি।’
তিনি বলেন, ‘আমার বাবা থাকাকালীন সময়ের আওয়ামী লীগ ও বর্তমান আওয়ামী লীগে অনেক তফাত রয়েছে। আজ ১৫টি বছর হতে চললো আমার বাবার হত্যার একটি সুষ্ঠু তদন্ত এখনো আমাদের পরিবার দেখতে পরিনি। আজ দেশে ধর্ষণ, গুম হত্যা দেশে কালচার হয়ে গেছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। অর্থনৈতিক ধসের জন্য এ সরকারের পতন ঘটবে। এর ফল সরকার ভোগ করবে এবং সাথে দেশের মানুষের অনেক কষ্ট হবে।’
এসময় তিনি এও বলেন, ‘বাংলাদেশে এসে শিখলাম ভোট ছাড়া নির্বাচন, অপরাধ ছাড়া মামলা, পেঁয়াজ ছাড়া রান্না হয়।’ তিনি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সমালোচনাও করেন।
গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা গণফোরাম এর আহবায়ক অ্যাডভোকেট আনসার খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও দলের নির্বাহি সভাপতি মোকাব্বির খান, গণফোরাম কেন্দ্রীয় নির্বাহি সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন জীবন, বিশিষ্ট শিল্পপতি আব্দুস সামাদ, রেহানা খান।
সিলেট মহানগর গণফোরাম আহবায়ক অ্যাডভোকেট এমদাদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা গণফোরামের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট পান্না লাল দাশ, জেলা কমিটির যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র ধর রুনু,মহানগরের নির্বাহি সদস্য রুহুল আমিন ইমরান, মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার শিবুু প্রসাদ দাশ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D