১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
পৃথক অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে পলাতক আসামি ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। আটককালে তাদের কাছ থেকে ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল মাধবপুরের মাল পুরে অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩ শ’ পিস ইয়াবা ও একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। রফিকুল মাধবপুওে সন্তোষপুর গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ রফিকুলকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ইয়াবাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) র্যাব-৯ এর আরেকটি দল শ্রীমঙ্গল থানার রামনগর গ্রামের কাইখকারপুল থেকে হৃদয় চাষা (১৯) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করে। সে শ্রীমঙ্গলের হুগলিয়া গ্রামের রঘু চাষার ছেলে। আটককালে হৃদয়ের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ হৃদয়কে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D