১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
সিলেট জেলা আইনজীবী সমিতির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেন।
সভায় নবনির্বাচিত সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট ও সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেটসহ সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জামিলুল হক জামিল এডভোকেট, সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেটসহ সকল সদস্যবৃন্দ।
সমিতির ২ নম্বর হলে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতির ৮ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সমিতির বিদায়ী সভাপতি মোঃ জামিলুল হক জামিল এডভোকেট এর সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক শংকর লাল দাশ এডভোকেট ও যুগ্ম-সম্পাদক জোহরা জেসমিন এডভোকেট এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০১৯ সনের ১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত অর্থ-বছরের অডিটর নাজিম উদ্দিন চৌধুরী এডভোকেট, কয়ছর আহমদ এডভোকেট ও দেবতোষ দেব এডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক অডিট রিপোর্ট উপস্থাপন করা হয়। অডিট কমিটির আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী সভায় এটি উপস্থাপন করেন। সভা কর্তৃক উক্ত অডিট রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয়।
সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট ২০১৯ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতা এবং কর্মতৎপরতার ভিত্তিতে ২০১৯ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়। নির্বাচন কমিশনার পক্ষে প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর এডভোকেট বিগত ১৬-০১-২০২০ তারিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক তার লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট, সহ সভাপতি-০১ আব্দুল হাই কাইয়ুম এডভোকেট, সহ সভাপতি-০২ মোঃ মখলিছুর রহমান এডভোকেট, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট, যুগ্ম সম্পাদক-১ মোঃ হুমায়ুন রশীদ (সোয়েব) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাসুদুর রহমান খান (মুন্না) এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন এডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোঃ তানভীর আখতার খান এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমদাদুল হক এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মোঃ লিয়াকত আলী এডভোকেট ও শ্রী জয়জিত আচার্য্য এডভোকেট, সহ-সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এডভোকেট, রেদওয়ানুল ইসলাম এডভোকেট ও আবু ফাহাদ এডভোকেট, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে আব্দুল গফফার এডভোকেট, মোঃ আজিজুর রহমান এডভোকেট, মোঃ রাজ উদ্দিন এডভোকেট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, মোঃ আব্দুল ওদুদ এডভোকেট, দীনা ইয়াছমীন এডভোকেট, মোঃ আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট, এ.এস.এম. আব্দুল গফুর এডভোকেট, জসীম উদ্দিন আহমদ এডভোকেট, মোঃ ওবায়দুর রহমান এডভোকেট ও প্রদীপ কুমার ভট্টাচার্য এডভোকেটকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন।
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বার্ষিক সাধারণ সভা করতালির মাধ্যমে স্বাগত জানায়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদেরকে নির্বাচিত করায় সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন বিদায়ী কার্যনির্বাহী কমিটির লাইব্রেরী সম্পাদক এম. আবদুল করিম আকবরী এডভোকেট এবং গীতা পাঠ করেন ড. দিলীপ কুমার দাশ চৌধূরী এডভোকেট এডভোকেট।
বার্ষিক সাধারণ সভার সভাপতি ও বিদায়ী সভাপতি মোঃ জামিলুল হক জামিল এডভোকেট তার বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D