১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
ইভটিজিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজারে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ মানুষেরা।
স্থানীয়রা জানান, সদর উপজেলার জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে লক্ষণশ্রী ইউনিয়নের কয়েকজন বখাটে প্রতিনিয়ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় উত্যক্ত করতো।
শিক্ষার্থীরা বিভিন্ন সময় প্রতিষ্ঠানকে বিষয়টি জানালেও বখাটেরা শিক্ষার্থীদের বিভিন্ন রকম হুমকি প্রদান করে। পরে ছাত্রীরা স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিষয়টি জানালেও তিনি বিষয়টি দেখছেন বলেও কোন ব্যবস্থা না নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভে মঙ্গলবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, ‘এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে আমি আমার নিজের ছেলেমেয়ের থেকেও বেশি আদর করি। বিদ্যালয় ছুটির পর আমি মোটরসাইকেল দিয়ে গিয়ে দেখি আমার মেয়েদের কেউ বিরক্ত করছে কি না। কিন্তু আজকের বিষয়টি আমার সম্পূর্ণ অজানা। ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোর্শেদ বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ছাত্রছাত্রীরা বিষয়টি জানিয়েছিলো। কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিক্ষার্থীরা অবরোধে অংশ নেয়। বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে অভিযান শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D