১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার : সিলেট জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদের পিতা আব্দুল মতিন (৭৫) সোমবার রাত ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাযা আজ মঙ্গলবার বাদ জোহর গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক মাঠে অনুষ্ঠিত হবে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
কামরুল হুদা জায়গীরদারের শোকঃ জেলা বিএনপি নেতা আমিন উদ্দিন আহমদের পিতার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় কামরুল হুদা জায়গীরদার বলেন, বিএনপি নেতা আমিন উদ্দিন আহমদের পিতার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুম আব্দুল মতিনকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।-আমীন
মিফতাহ সিদ্দিকীর শোকঃ সিলেট জেলা বিএনপি নেতা আমিন উদ্দিন আহমদের পিতা আব্দুল মতিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
এক শোক বার্তায় মিফতাহ সিদ্দিকী বলেন, সাবেক যুবদল নেতা ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদের পিতা আব্দুল মতিনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
জিয়া পরিষদ : জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ, সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন জায়গীরদার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।
শামীম মজুমদার : সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার এক পৃথক শোক বার্তায় সিলেট জেলা বিএনপি নেতা আমিন উদ্দিন আহমদের পিতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন, তিনি শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D