১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার : সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ মকসুদকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। সোমবার র্যাব-৯ এর একটি দল সিলেট রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান, মকসুদ ৬টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। মঙ্গলবার তাকে কোর্টে চালান দেয়া হবে বলে জানান তিনি।
এদিকে, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদকে গ্রেফতারের প্রতিবাদে নগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি সোমবার রাতে নগরীর কাজিরবাজার এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা যুগ্ম-সম্পাদক সুহেল ইবনে রাজা, মহানগর ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রুবেল, আব্দুস সালাম টিপু, কামরান আহমেদ, জেলা সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, তানভীর আহমদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক ফাহিম রহমান মৌসুম, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা যুগ্ম-সম্পাদক আব্দুল মুমিন লস্কর, আলী আকবর রাজন ও সদরুল ইসলাম লোকমান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D