১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০
১৮ জানুয়ারি ২০২০, শনিবার : সিলেট নগরীর মেন্দিবাগ চত্বরের নতুন নামকরণ করা হয়েছে। এখন থেকে এ চত্বরের নাম হবে শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রঃ) চত্বর। সিলেট বিভাগের আদি মুসলমান বুরহান উদ্দীনের নামেই এ চত্বরের নামকরণ করা হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন স্থাপনাও।
শনিবার রাতে সৌন্দর্যবর্ধক স্থাপনার উদ্বোধন কালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘পূন্যভূমির মর্যাদা অক্ষুন রেখে সিলেট নগরীকে আধ্যাত্মিক ও পর্যটন নগরী হিসেবে সাজানো হচ্ছে। নগরী গুরুত্বপূর্ণ চত্বরগুলোকে দৃষ্টিনন্দন করতে বিশেষ প্রকল্প হাতে নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিলেটকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। নগরীতে চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করে উন্নত নাগরিক সুবিধা নিশ্চিতে নগর ভবন আন্তরিকভাবে কাজ করছে।’
খাদিম সিরামিক্স এর অর্থায়নে ‘আল্লাহু’ শব্দ খচিত এই স্থাপনাটি নির্মাণ করেছে ‘ডিজাইন আর্টিস্ট্রি’ নামের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর মেয়াদের জন্য নির্মাণ করা এই সৌন্দর্যবর্ধক স্থাপনার রক্ষনাবেক্ষণও করবে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুহেল আহমদ রিপন, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস লিপন, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমীন বাকের, ২২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকি, সিসিকের প্রধান প্রকৌশলী মো: নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ।
এছাড়া খাদিম সিরামিক্স ও ‘ডিজাইন আর্টিস্ট্রি’ এর কর্মকর্তারা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মেন্দিবাগ জামে মসজিদের সহকারি ইমাম মাওলানা জাহেদ আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D