১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০
বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবেনা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। তিনি বলেন, ‘নতুন করে গৃহস্থালীতের কোন ধরনের গ্যাস সংযোগ প্রদান করা হবেনা। গৃহস্থলীর জন্য এলপিজির ব্যবহার করতে হবে। তবে শিল্প এলাকায় সংযোগ দেয়া হবে, এবং কয়েকটিতে দেওয়াও হয়েছে।’
শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মতবিনিময়ে মন্ত্রী সিলেট-১ আসনে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের এক বছরের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার ফিরিস্তি তুলে ধরেন। একই সাথে তিনি সিলেটের উন্নয়নে গৃহিত বেশ কিছু মেঘা প্রকল্পের বর্ণনা দেন। গৃহিত এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি ‘উন্নত-আলোকিত’ সিলেট গড়ার মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেরও অঙ্গিকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্ধ দিচ্ছে। এসব বরাদ্ধকৃত অর্থ সঠিকভাবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যয় হচ্ছে কিনা, এ ব্যাপারে সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’ তিনি বলেন, মুজিববর্ষ পালনে পররাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক দুই বছর মেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর নামে রাস্তার নামকরণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার বসানোর প্রক্রিয়াও চলছে। ইতোমধ্যে সাতটি বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন মিলেছেও।’
মতবিনিময়ে মন্ত্রী আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে দারিদ্রসীমা আরও ৫ শতাংশ কমানোই সরকারের লক্ষ্য। বর্তমানে দারিদ্রসীমা ২০ দশমিক ০৫ শতাংশ, অতি দারিদ্রসীমা ১০ শতাংশ। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দারিদ্রসীমা বর্তমানে ১৮ শতাংশ বলেও উল্লেখ করেন তিনি।’
তিনি সরকারের অর্জনকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে বলেও মন্তব্য করেন। তিনি সিলেট-ঢাকা রেললাইনের এসি কোচ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণসহ তার মন্ত্রীত্ব পাওয়ার এক বছরের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তিও তুলে ধরেন।
ভূমিদস্যুদের কোন ছাড় নয়
ভূমিদস্যুদের কোন ছাড় দেয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সিলেট সিটি মেয়রের উদ্যোগে এরই মধ্যে ‘ভূমিদস্যু’ সেল গঠন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে স্থানীয় সিভিল ও পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা করে যাচ্ছে।
শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D