১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণ গণনায় সিলেটের দু’টি স্থানে কাউন্টডাউন মঞ্চ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট নগরীর হুমায়ূন রশীদ চত্বর ও টিলাগড় পয়েন্টে বিকেল সোয়া ৫টার দিকে এ মঞ্চ দু’টির উদ্বোধন করা হয়। নগরীর টিলাগড় পয়েন্টে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কাউন্টডাউন (ক্ষণগণনা) মঞ্চের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত কমিশনার শফিক, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেটে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আসলাম উদ্দিন, স্থানীয় সিলেটের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাসির উল্লা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিলেট জেলা প্রশাসনের এডিএম মো. আবুল কালাম, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের ডিসি সোহেল রেজা, সিলেট রেঞ্জের এসপি নুরুল হক।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা প্রশাসনের এনডিসি মো. এরশাদ মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সানজিদা চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনন্দা রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট রণজিৎ সরকার, এডভোকেট মাহফুজুর রহমান, ফজলে ওয়াহিদ, শাহপরান থানার এসি ময়নূল আফসার, ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী প্রমুখ।
এদিকে সিলেট নগরীর হুমায়ূন রশীদ চত্বরেও কাউন্টডাউন মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, জিল্লুুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D