ওয়ার্ডবাসীর দোয়া রয়েছে আজম খানের প্রতি : ছয়েফ খান

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

ওয়ার্ডবাসীর দোয়া রয়েছে আজম খানের প্রতি : ছয়েফ খান

সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আজম খান পবিত্র উমরা হজ্জ পালনের জন্য গমন উপলক্ষে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবী মো. ছয়েফ খান বলেন, কাউন্সিলর আজম খান অত্যান্ত ভদ্র বিনয়ী ও ধার্মিক মানুষ, তিনি পবিত্র উমরা হজ্জ পালনের জন্য মক্কা নগরিতে গমন করবেন, তাঁর প্রতি ওয়ার্ডবাসীসহ ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের  দোয়া এবং ভালোবাসা রয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন, মারকাজুল হুফ্ফাজ ইন্টা,সিলেট এর ইমাম হাফিজ মাওলানা জাকির হোসেন। সভায় উপস্থিত ছিলেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান, সাংস্কৃতিক সম্পাদক মইনুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সদস্য রিয়াজ উদ্দিন, সামছুল ইসলাম, মাছুমুল হক, সদস্য গিয়াস উদ্দিন, ফয়ছল আহমদ,বিনেশ কর দুলু, আব্দুল আজিজ,জামাল উদ্দিন, সাবাজ মিয়া, ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি রেজওয়ান খান, ছাত্রলীগ নেতা জীবন খান প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট